Dhaka ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত ৪ জনের পরিবারের পাশে- এমপি এনামুল হক

  • প্রকাশ : ০১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৯ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ সৌদি আরবে মদিনায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নয় জনের মধো চার জনের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। গত শনিবার বিকালে বিষয়টি প্রকাশ পেলে নিহত পরিবার সহ- এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রবিবার সকালে নিহত গ্রামের বাড়িতে ছুটে যান- রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় তিনি পরিবাবের সদস্যদের সাথে কথা বলে দ্রত সময়ের মধো নিহতদের লাশ আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন বলে আশ্বাস প্রদান করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। পরে ব্যক্তিগত ভাবে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগীতা প্রদান করেন। সৌদি আরবে নিহত চার জনের মধো তিন জনের বাড়ি বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে এবং অন্য জনের বাড়ি উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা বড় মাধাইমুড়ি গ্রামে। নিহতরা হলেন- ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মোঃ জফির উর্দ্দিনের পুত্র রুবেল হোসেন (২৬) মোঃ জমির আলীর পুত্র সাজেদুল ইসলাম (৪৫) মোঃ শাহাদাৎ হোসেনের পুত্র আরিফ (২৭) যোগীপাড়া ইউনিয়নের কাতিলা বড় মাধাইমুড়ি গ্রামের মোঃ আনিছুর রহমানের পুত্র ফিরোজ আলী সরদার (৩৮) পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সৌদি সময় বিকাল ৪ টার সময় রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে আল-আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্টিয়াল সিটি এলাকায় এক সোফা তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় সবাই নিহত হয়েছেন। এ সময় এমপি মহোদয়ের সাথে উপস্তিত ছিলেন, বাগমারা উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আসাদুজ্জামান আসাদ,ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ মোসারফ হোসেন, ইউনিয়ন কমিটির সদস্য মোঃ রাশেদ কবীর, মোঃ চাঁন আলী, মোঃ আফতাব উর্দ্দিন সহ- এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

বাগমারায় সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত ৪ জনের পরিবারের পাশে- এমপি এনামুল হক

প্রকাশ : ০১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩