মোঃ কামাল হোসেন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর পরুয়াপাড়া এলাকায় একটি নারিকেল গাছের ডাল ও জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ আবু জাফর (৫০) পিতা মৃত আমির আহমদ, জাহেদুল ইসলাম (২৪), পিতা- মোহাম্মদ আবু জাফর। তৎমধ্যে গুরুত্বর আহত মোহাম্মদ আবু জাফর (৫০) কে আনোয়ারা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গতকাল সকাল ৮ টায় এ ঘটনার সুত্রপাত হয়। ঘটনার তথ্যসুত্রে জানাযায়, মোহাম্মদ আবু জাফরের নারিকেল গাছের একটি ঢাল পার্শ্ববর্তী হাফেজ মোহাম্মদ ইউনুস এর জায়গার সিমানায় পড়লে মো: হারুনুর রশিদ (৩৫), পিতা- মো: আবু ছৈয়দ, মো: মহিউদ্দীন (২০), পিতা- মো: আবু ছৈয়দ, মো: আবু ছৈয়দ (৬০), পিতা- মৃত আমির আহমদ মিলে মোহাম্মদ আবু জাফরকে তা কেটে ফেলতে বলে খুব খারাপ ও রাগান্বিত ভাষায়। মোহাম্মদ আবু জাফর নারিকেল গাছের ডালটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এসময় আবু জাফরের বাড়িতে একটি ফাতেহা অনুষ্ঠান থাকায় একটু বিলম্ব হবে বলে জানান আবু জাফর। এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মো: হারুনুর রশিদ (৩৫), পিতা- মো: আবু ছৈয়দ, মো: মহিউদ্দীন (২০), পিতা- মো: আবু ছৈয়দ, মো: আবু ছৈয়দ (৬০), পিতা- মৃত আমির আহমদ দা, ছুরি, লাটি, সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবু জাফরের উপর। হামলাকারীরা উপর্যুপরি, এলোপাথাড়ি ও বেধরক পিটাইয়া তাঁহার হাতে-পায়ে-বুকে-পিঠে সহ শরীরের একাধিক স্থানে গুরুতর ও মারাত্মক রক্তাক্ত কাটা তেথলানো করে জখম করে। আহত মোহাম্মদ আবু জাফর(৫০) বর্তমানে চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। আহত মোহাম্মদ আবু জাফর আনোয়ারা উপজেলার উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত আমির আহমদ এর সন্তান। এবিষয়ে প্রতিবেদককে আহত মোহাম্মদ আবু জাফর এর ছেলে জাহেদুল ইসলাম (২৪) ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে জানান। তিনি বলেন, কয়েকদিন ধরে হামলাকারীরা আমাদের সাথে ঝগড়া করতে চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, হামলাকারীদের ধারালো অস্ত্রের হামলায় আব্বার অবস্থা গুরুতর দেখে চিকিৎসার জন্য আব্বাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে সময় ক্ষেপন হয়েছে। কোন রকমে দরখাস্থ একটা দিয়ে থানাকে বিষয়টি অবহিত করেছি মাত্র। এখনো মামলা প্রসেসিং করতে পারিনি। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

























