Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ।

  • প্রকাশ : ০৩:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৯ বার পড়া হয়েছে

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১ সময় বিকাল সাড়ে ৩ টা
  নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ, স্থানীয় লোকজন ও জন প্রতিনিধিরা জানান, গতকাল বুধবার সকালে অনন্তপাড়া গ্রামের ৩-৪জন শিশু দাসপাড়া -অনন্তপাড়া খালে মাছ ধরতে যায়। তারা দাসপাড়া এলাকার খালে কচুরিপানার ভেতরে ডুবে থাকা এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। এ সময় তারা ভয় পেয়ে চিৎকার করে বাড়িতে ফিরে ঘটনাটি তাদের অভিভাবকদের জানায়। অনন্তপাড়া গ্রামের একজন শিশুর অভিভাবক লুৎফর রহমান বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান।

পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানান। দুপুর আড়াইটায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে লাশটি কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে । স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলাম আলী বলেন, লাশটি একজন নারীর। তবে তার এলাকা থেকে কোন নারী নিখোঁজ হয়নি। নারীকে সনাক্ত করা যায়নি। দূরের কোনো নারির লাশ হতে পারে।

কেউ হত্যা করে লাশটি কচুরিপানার ভিতর ডুবে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের মাথার নিচে ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন রয়েছে। খালের পাশ থেকে ওই নারীর ফেলে রাখা একটি গোলাপি রংয়ের ওড়না পুলিশ জব্দ করেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট এখনো হয়নি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বিশেষ ও বিশেষজ্ঞ দল আসলে তারা লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মৃত্যুর রহস্য উদঘাটন ও লাশটির পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

বাগমারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ।

প্রকাশ : ০৩:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১