Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো দেশ কারাগারে পরিণত হয়েছে: ফখরুল

  • প্রকাশ : ০৬:১৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬
  • ৩ বার পড়া হয়েছে

পুরো বাংলাদেশকেই এখন কারাগার মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কারাগার ভাঙতে নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন তিনি। আর দলের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন সরকারের নজর এখন বিএনপি ভাঙার দিকে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

‘দলীয় বিপ্লবের মহড়া’ দিতে গিয়ে রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ধাওয়ার মুখে পড়েন ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। এ ঘটনার পরপরই বিএনপি নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কার্যালয় দখলের ষড়যন্ত্রে নেমেছে সরকার।

এর পরদিন, দলের প্রতিষ্ঠাতার জন্মবাষির্কী উপলক্ষ্যে আলোচনায় জেষ্ঠ্য নেতাদের প্রায় সবার বক্তব্যেই ছিল রোববারের প্রসঙ্গ। যড়যন্ত্রের হাত থেকে দলকে রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান তারা।

আলোচনায় মির্জা ফখরুলের দাবি জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। কারণ দেশে উন্নয়নের ধারা সূচনা হয়েছিল জিয়াউর রহমানের শাসনামলেই।

দেশে বর্তমানে দমন-পীড়ন চলছে অভিযোগ করে এর জন্য সরকারকে দায়ীও করেন তিনি।

চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার

পুরো দেশ কারাগারে পরিণত হয়েছে: ফখরুল

প্রকাশ : ০৬:১৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬