Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অপহৃত প্রবাসী উদ্ধার, আটক ১

  • প্রকাশ : ০৭:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ২ বার পড়া হয়েছে

তিন দিন পর লক্ষ্মীপুরে মুক্তিপণ দাবিতে অপহৃত প্রবাসী নুর আলমকে (৩২)  উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার একটি মাছের খামার (ফিশারিজ) থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতের পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মো: রফিক উল্যার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নুর আলম নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। এরপরে শুক্রবার সকালে তাঁর মোবাইল ফোন থেকে কল করে, ‘নুর আলম বিপদে পড়েছে’ বলে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানো হয়। এরপরে আবার ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ওই প্রবাসীর ছোট ভাই শাহ আলম চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। এর এক পর্যায়ে রবিবার ভোরে অপহরণকারীদের তথ্যমতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, বিভিন্ন সূত্র ধরে অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরনকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরের মালিককে আটক করা হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

লক্ষ্মীপুরে অপহৃত প্রবাসী উদ্ধার, আটক ১

প্রকাশ : ০৭:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬