Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

  • প্রকাশ : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথ সভায় এ কর্মসূচী চূড়ান্ত করা হয়।কর্মসূচীর মধ্যে বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়া নেতৃত্বে নেতা-কর্মীদের শ্রদ্ধা জানাবেন।সভা শেষে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ।রিপন জানান, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া কেন্দ্রীয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।ওইদিন বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে বিএনপি। এছাড়া দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করা হবে।১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশনে বিজয় দিবসের আলোচনা সভা আহ্বান করা হয়েছে।এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তাদের সুবিধামত সময় বিজয় দিবসের কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি চলবে ১৫ দিন।১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ওইদিন জাতীয় প্রেসক্লাবে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আহ্বান করা হয়েছে।জাতিসংঘের ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার হলে আলোচনা সভা করবে বিএনপি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

প্রকাশ : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫