Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

  • প্রকাশ : ০৮:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

দুই মাস কারাভোগ শেষে গৃহকর্মী নির্যাতনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত তাকে জামিন দেন।একইসঙ্গে কেন তাকে নিয়মিত জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।একই আদালত গত ১ ডিসেম্বর শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে ১৭ জানুয়ারি পর্যন্ত জামিন দেন।উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। শুনানি শেষে বিচারক তার ‍জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এরপর গত ৮ অক্টোবর ক্রিকেটার শাহদাতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন। পরে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে শাহাদাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়।পরে ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে শাহাদাতের এক আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

প্রকাশ : ০৮:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫