Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইকো দুর্নীতি মামলা বাতিলে সুপ্রিম কোর্টে খালেদার আপিল

  • প্রকাশ : ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তার আইনজীবী।সোমবার দুপুরে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।গত ১৮ জুন নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনে রুল খারিজ করে হাইকোর্ট রায় দেন।২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে।চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। গত ১৯ এপ্রিল রুল শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

নাইকো দুর্নীতি মামলা বাতিলে সুপ্রিম কোর্টে খালেদার আপিল

প্রকাশ : ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫