Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কলেজছাত্রকে হত্যার পর যুবকের আত্মহত্যা

  • প্রকাশ : ০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় সুজন মাহমুদ (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার পর পলাশ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে সদর উপজেলার হাটসহরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার হাটসহরিপুর গ্রামে পলাশ নামে এক যুবক ধারালো বাটাল দিয়ে সুজন নামে এক কলেজছাত্রকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক পলাশকে ধাওয়া করলেও ধরতে পারেনি। পরে তিনি একই গ্রামে তার নানাবাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।কুষ্টিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

কুষ্টিয়ায় কলেজছাত্রকে হত্যার পর যুবকের আত্মহত্যা

প্রকাশ : ০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫