Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি সূচকে পিছিয়ে বাংলাদেশ

  • প্রকাশ : ০৮:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন (আইডিআই) সূচকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। তালিকায় ৩২তম অবস্থানে আছে আফগানিস্তান। তালিকার শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারত ২৫তম এবং পাকিস্তান ৩০তম অবস্থানে রয়েছে। আইটিআই’র সর্বশেষ এই প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটি। এছাড়া বিশ্বে বর্তমানে ৩২০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে। তবে আইটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

তথ্যপ্রযুক্তি সূচকে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশ : ০৮:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫