Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মদ-ইয়াবা উদ্ধার, আটক ৬৩

  • প্রকাশ : ০৫:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৮৫৬৮ পিস ইয়াবা ও ৩৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বুধবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে জেলার চন্দনাইশ থেকে ৫ হাজার পিস, লোহাগাড়া থেকে ৩ হাজার পিস ও সাতকানিয়া থেকে ৫৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া সীতাকুণ্ড থেকে ২৪ লিটার, রাঙ্গুনিয়া থেকে ৩ লিটার ও জোড়ারগঞ্জ থেকে ৬ লিটার মদ উদ্ধার করা হয়। অভিযানে নিয়মিত মামলায় ২০ জন এবং সাজা পরোয়ানামূলে ৪৩ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

চট্টগ্রামে মদ-ইয়াবা উদ্ধার, আটক ৬৩

প্রকাশ : ০৫:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫