Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষা ফুরিয়েছে ক্রিকেটারসহ দর্শক-সমর্থকদের, বৃষ্টি শেষে আবার শুরু খেলা

  • প্রকাশ : ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ খান: অপেক্ষা ফুরিয়েছে ক্রিকেটারসহ দর্শক-সমর্থকদের। বৃষ্টি থামায় আবার ম্যাচ শুরু হবে। তবে কমেছে ম্যাচের ওভার। বৃষ্টির পেটে বেশ সময় যাওয়ায় ১৫ ওভারে নেমে এসেছে ম্যাচ।

মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টির খেলা যখন ৭ ওভারে চলছিল ঠিক তখনই বেরসিক বৃষ্টিরও খেলতে মন চাইল। আর যেই চাওয়া অমনি ঝিরঝির করে কাঁদাও শুরু হলো।

তাতে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হলো দুই দলের খেলোয়াড় ও আম্পায়ারদের। মাঠ ছাড়ার সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫০ রান।

ওভার ৬.৪। ব্যাটিংয়ে অপরাজিত আছেন লিটন দাস (২৫) ও তাওহিদ হৃদয় (২)।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১৬ রানে সাইফ আউট হওয়ার সময় দলীয় স্কোর ছিল ৩.১ ওভারে ২১ রান।

তবে এরপরেই নামল বাংলাদেশের ইনিংসের চিরচেনা ‘উইকেট বৃষ্টি’।
যার কৃতিত্ব নাথান স্মিথের। নিউজিল্যান্ডের পেসার দলীয় ৩৫ রানের সময় জোড়া আঘাত করেন। পর পর দুই বলে তানজিদ ও পারভেজ হোসেন ইমনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন তিনি। পরে অবশ্য পাননি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

অপেক্ষা ফুরিয়েছে ক্রিকেটারসহ দর্শক-সমর্থকদের, বৃষ্টি শেষে আবার শুরু খেলা

প্রকাশ : ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬