Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি

  • প্রকাশ : ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ০ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক।’ রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটা মাইলফলক। একদিকে সারা বিশ্বে তাকিয়ে আছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন আপনার দেওয়া একটা ভুল ও মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব, যেন কোনো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘প্রত্যেক প্রার্থী ও সবার প্রতি আহ্বান, আচরণ বিধি ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলবেন।’নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, ‘নারী-পুরুষ প্রায় সমান সমান। ভোট অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। কাউকে অধিকারবঞ্চিত করার অধিকার কারো নেই।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট একটা সমন্বয়ের ব্যাপার। প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা অঙ্গীকার করছি জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেব।’আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি

প্রকাশ : ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫