Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের ভবনগুলোতে থাকা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ জানানো হয়েছে

  • প্রকাশ : ০১:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   অগ্নি-দুর্ঘটনা রোধসহ বিভিন্ন কারণে সচিবালয়ের ভেতরে ভবনগুলোর বিভিন্ন ফ্লোরের করিডর, লিফট লবি, সিঁড়ি, ছাদ, জেনারেল টয়লেটসহ অন্যান্য স্থানে ফেলে রাখা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ জানানো হয়েছে।

গত ২১ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ভবনগুলোর সামগ্রিক সৌন্দর্য নিশ্চিতকরণ, অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনাকালীন চলাচলে প্রতিবন্ধকতা রোধ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধের লক্ষ্যে সচিবালয়ের ভেতরের ভবনগুলোর বিভিন্ন ফ্লোরের করিডর, লিফট লবি, সিঁড়ি, ছাদ, জেনারেল টয়লেটসহ অন্যান্য স্থানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের ফেলে রাখা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামালগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা প্রয়োজন।

এতে আরো বলা হয়, এর আগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের ব্যবহৃত ফ্লোরগুলোর করিডর, লিফট লবি, সিঁড়ি, ছাদ, জেনারেল টয়লেটসহ অন্যান্য স্থানে ফেলে রাখা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামাল অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা ১০ কার্যদিবসের মধ্যে গ্রহণে সচিবালয়ের সব মন্ত্রণালয়/বিভাগে ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পত্র দেয়া হয়।

এ অবস্থায়, বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে ভবনগুলোর বিভিন্ন ফ্লোরের করিডর, লিফট লবি, সিঁড়ি, ছাদ, জেনারেল টয়লেটসহ অন্যান্য স্থানে ফেলে রাখা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামাল দ্রুততম সময়ের মধ্যে অপসারণের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

সচিবালয়ের ভবনগুলোতে থাকা আসবাবপত্র ও পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ জানানো হয়েছে

প্রকাশ : ০১:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫