Dhaka ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষদের দাবি শিগগিরই পূরণ হবে : শিক্ষামন্ত্রী

  • প্রকাশ : ০৯:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ২ বার পড়া হয়েছে
শিক্ষদের দাবি শিগগিরই পূরণ হবে এমন আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের দাবি গ্রহণযোগ্য। এ দাবি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। শিগগিরই তাদের দাবি পূরণ হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের অরিয়েন্টশন অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অরিয়েন্টশনের উদ্বোধনী অনুষ্ঠানে সেকায়েপ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- শিক্ষা সচিব মো. সোহবার হোসেন ও মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি গ্রহণযোগ্য। তাদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষাসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি, শিগগিরই তাদের দাবি পূরণ হবে।

প্রসঙ্গত, অষ্টম পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এই কর্মরিততিতে যাওয়ার আগে আরো দুই দিন কর্মসূচি পালন করা হয়। ৩ জানুয়ারি একই দাবিতে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণি কক্ষে প্রবেশ করেন। ৭ জানুয়ারি স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। এরপর ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতিতে যান শিক্ষকরা

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

শিক্ষদের দাবি শিগগিরই পূরণ হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০৯:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬