Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের আন্দোলন অব্যাহত: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • প্রকাশ : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬
  • ২ বার পড়া হয়েছে

বেতন-ভাতা বাড়ানোর পরও শিক্ষকদের অসন্তুষ্টির কারণ খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে এ কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সাথে শিক্ষকদের নেতাদের সাক্ষাতের জন্যও সময় চেয়েছেন তিনি। শিক্ষকদের এই কর্মসূচিতে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের ক্লাস বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ কয়েকটি প্রতিষ্ঠানে শুধু চলছে সেমিস্টার ও কোর্স ফাইনাল পরীক্ষা। জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর থেকেই সিলেকসন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও আলাদা বেতন স্কেলের দাবিতে গত ৮ মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

শিক্ষকদের আন্দোলন অব্যাহত: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশ : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬