Dhaka ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভরিতে ১২২৫ টাকা বাড়ল স্বর্ণের দাম

  • প্রকাশ : ১০:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০১৬
  • ০ বার পড়া হয়েছে
এক মাসের ব্যবধানে ফের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১ হাজার ২শ’ ২৫ টাকা।

বুধবার থেকে নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৫শ’ ১৫ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ২৯০ টাকা।

সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৮৭৪ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার  ৪শ’ ১৬ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১শ’ ৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭শ’ ৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫শ’ ৪২ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬শ’ ৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪শ’ ৬১ টাকা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ভরিতে ১২২৫ টাকা বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ : ১০:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০১৬