Dhaka ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায়

  • প্রকাশ : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ০ বার পড়া হয়েছে
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। শ্রিংলা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। এর আগে তিনি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে থাইল্যান্ডে দায়িত্ব পালন করেন।  এ ছাড়া তিনি প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও শ্রিংলা নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে ও দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালন শেষে গত ১৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেন। তার পরিবর্তে কূটনৈতিক দায়িত্ব পালন করতে আজ ঢাকায় আসেন হর্ষবর্ধন শ্রিংলা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায়

প্রকাশ : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬