Dhaka ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিল

  • প্রকাশ : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০১৬
  • ১ বার পড়া হয়েছে
৩৪ তম ও ৩৫ তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিল করেছে মন্ত্রিসভা। ফলে কোটা থেকে কাউকে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানিয়েছেন।

শফিউল আলম বলেন, ৩৪ তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫ তম বিসিএসের মেধা তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে।

তিনি আরো বলেন, ৩৫ তম বিসিএসেও কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে যোগ্য লোক না পাওয়া গেলে সেগুলোও এই বিসিএসের মেধা তালিকা থেকে পূরণ করা হবে।

পদ-সংরক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা স্মারকের শর্ত এককালীন শিথিল করার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রসঙ্গত, ৩৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনও এর ফলাফল প্রকাশ করা হয়নি। ৩৬ তম বিসিএসেরও প্রিলিমিনারি গত শুক্রবার অনুষ্ঠিত হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোয়ন পেলেন ৩৬ প্রার্থী

কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিল

প্রকাশ : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০১৬