Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোকেয়া পদক পেলেন বিবি রাসেল ও তাইবুন নাহার

  • প্রকাশ : ০৭:১৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর রোকেয়া পদক পেলেন বিবি রাসেল ও ড. তাইবুন নাহান রশীদ (মরণোত্তর)।বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন।বিবি রাসেল অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক গ্রহণ করেন। প্রয়াত তাইবুন নাহারের পক্ষে তার ছেলে আলী আজগর খুরশীদ পদক নেন।পুরস্কার হিসেবে উভয়েই এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র পান।এর আগে মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া পদকের জন্য বিবি রাসেল ও তাইবুন নাহারের নাম ঘোষণা করে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রোকেয়া পদক পেলেন বিবি রাসেল ও তাইবুন নাহার

প্রকাশ : ০৭:১৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫