Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

  • প্রকাশ : ০৯:০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবা আরো দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। গণভবনে নিটল টাটার কাছ থেকে অনুদান পাওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জনকল্যাণকর এমন উদ্যোগের জন্য অটোমোবাইল প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান নিটল টাটাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সেই সাথে নদী এলাকার মানুষের কথা বিবেচনা করে ওয়াটার অ্যাম্বুলেন্স তৈরিরও পরামর্শ দেন তিনি।

এর আগে নিটল টাটার কাছ থেকে অনুদান পাওয়া ১০ টি অ্যাম্বুলেন্স বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন সেবা দিতে আগামীতে সরকারকে আরো ৫ টি বিশেষ গাড়ি অনুদান হিসেবে দেয়ার কথা জানায় নিটল টাটা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

‘ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

প্রকাশ : ০৯:০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫