Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার : সেতুমন্ত্রী

  • প্রকাশ : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে

এই পৌর নির্বাচনে ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, এর আগে আওয়ামী লীগ ৭-৮টা নির্বাচনে হেরেছি। তাতে আকাশ ভেঙে পড়েনি। এবার পৌর নির্বাচনে হারলেও সরকারের পতন হবে না। তাই আমরা কেন দেশে-বিদেশে ইমেজ হারাতে যাবো। সরকার বিব্রত হয় এমন কিছু করতে যাবো না।

মন্ত্রী বলেন, নির্বাচনে টুকটাক কিছু সমস্যা হয়। এখনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। বিরোধী পক্ষ ও সরকারি দলের কিছু অভিযোগ আছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির অভিযোগ সম্পর্কে কাদের বলেন, নালিশ করা বিএনপির স্বভাব। বিগত নির্বাচনেও তারা একই কাজ করেছে। পরে তারা বিজয়ী হয়েছে। তবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার : সেতুমন্ত্রী

প্রকাশ : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫