শেখ জাহিদ বিন আজিম :- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের সমাধি নগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির(মা:বি:) সংস্কার করা প্রয়োজন। বিদ্যালয়ের অতীব প্রয়োজনীয় বিষয় গুলো যা প্রয়োজন তা হলো:- বিদ্যালয়ের ভবনের ভাটিক্যাল এক্সটেনসন(উদ্ধমুখী সম্প্রসারণ), মাঠ সংস্কার, পানি নিরস্কাশন, কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদের বসার বেঞ্চ, বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের রুম ডেকোরেশন, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন/ওয়াশ রুম। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪২৫ জন। ছাত্র ২০০ জন এবং ছাত্রী ২২৫ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড় এবং সহকারী প্রধান শিক্ষক সুধাময় রায় বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা মেধাবী কিন্তু প্রয়োজনীয় বিষয় গুলো পাওয়া গেলে অনেক ভালো ফলাফল পাওয়া যেত, তারা প্রসাশনের নজর দিতে অনুরোধ করেছেন।
শিরোনাম :
জনপ্রিয় সংবাদ
























