তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫ইং
নিউজ ফেয়ার গ্রুপের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। এক শোকবার্তায় নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক,টি এ কে আজাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী নিউজ ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সুনাম অর্জনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাঁর অবদান নিউজ ফেয়ার গ্রুপ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় নিউজ ফেয়ার গ্রুপের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
রিপোর্টার : বাপ্পি মাহমুদ।
newsfair24.com,NFtvbd.com
শিরোনাম :
নিউজ ফেয়ার গ্রুপের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারকে শোক ও সমবেদনা।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















