Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ হবে আহত জুলাই যোদ্ধাদের জন্য

  • প্রকাশ : ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   রাজধানীর মিরপুরে আহত জুলাইযোদ্ধাদের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প পাস করা হয়।

প্রকল্পের শিরোনাম ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।

জানা যায়, আজকের একনেক সভায় সব মিলিয়ে ১৭টি প্রকল্প পাস হয়েছে।

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ হবে আহত জুলাই যোদ্ধাদের জন্য

প্রকাশ : ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫