Dhaka ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাল নোটের বিষয়ে

  • প্রকাশ : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
 মোঃ জিল্লুর রহমান:    সাম্প্রতিক সময়ে ফেসবুক, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর প্রকাশিত হয়েছে। যা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর প্রক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা :

১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট](https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাল নোটের বিষয়ে

প্রকাশ : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫