Dhaka ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

  • প্রকাশ : ০১:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:   চলতি সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতিতে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।

বিবিএসের তথ্য বলছে, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা এক মাস আগে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

গত বছরের সেপ্টেম্বরে খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

চলতি সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

প্রকাশ : ০১:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫