Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশ : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বলে নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া জানান। শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৩৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

এ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ক্লাব চত্বর এলাকা সকাল থেকেই শিক্ষকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ভিসি চত্বর থেকে নীলক্ষেতে বিশ্ববিদ্যালয়ের প্রধান তোরণ পর্যন্ত এলাকায় রাস্তার দুইধারে ভোট দিতে আসা শিক্ষকদের গাড়ির ভিড় দেখা যায়। দীর্ঘদিন নীল দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ভোট করে এলেও বামপন্থি শিক্ষকদের গোলাপী দল এবার আলাদা প্যানেলে লড়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫