Dhaka ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা-ভূমিসহ ছয় সচিব পদে রদবদল

  • প্রকাশ : ০৯:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রশাসন যন্ত্রের শীর্ষ ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে শিক্ষাসচিব করা হয়েছে সোহরাব হোসাইনকে, ভূমিসচিব করা হয়েছে মেছবাহ-উল আলমকে।

এর আগে সোহরাব হোসাইন বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর এবং মেছবাহ-উল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দেয়া হয়েছে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) পদে দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

শিক্ষা-ভূমিসহ ছয় সচিব পদে রদবদল

প্রকাশ : ০৯:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫